banglahour

আগামীর নির্বাচনে শেখ হাসিনা আবারও বিজয় নিয়ে ক্ষমতায় আসবেন- সমাজকল্যাণ মন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৭ মে ২০২৩, রবিবার, ৬:২০ পূর্বাহ্ন

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন,  বৈশ্বিক অর্থনীতির বিরুপ পরিস্থিতিতেও দেশ এগিয়ে চলছে। শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বে প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে বিশ্ব নেতারা তাঁর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে বিষ্ময় প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর সফলতা আজ দেশের গন্ডি থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আগামীর নির্বাচনে শেখ হাসিনা আবার ও নিরঙ্কুশ বিজয় নিয়ে ক্ষমতায় আসবেন।

মন্ত্রী শনিবার রাজধানীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগের সরকারী শিশু পরিবারের নিবাসীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব মোঃ জাহাঙ্গীর আলম ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল।

মন্ত্রী বলেন, সরকারি শিশু পরিবারের শিশুরা সুন্দর পরিবেশে বেড়ে উঠছে। তাদের পরিপূর্ণ বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে।

পরে মন্ত্রী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল