banglahour

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ মাস আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬:৪২ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাস বয়সী শিশু নাফিজকে উদ্ধার করেছে জেলা পুলিশ। এই অপহরণের ঘটনায় জড়িত নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের মো. রুবেল হোসেন ও নিপা খাতুন দম্পতির ১১ মাসের শিশু নাফিজকে হাজারবিঘী চাঁদপুর ওয়াক্তিয়া  মসজিদের সামনের পাকা রাস্তা থেকে এক অজ্ঞাতনামা বোরকা পরা নারী জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

​এ ঘটনার পরে শিশুটির বাবা শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ২২ সেপ্টেম্বর একই গ্রামের মোসা. সুজিআরা বেগমকে (৩৫) গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা নামক স্থানে অভিযান চালিয়ে মো. মানিকুজ্জামানকে (৩২) গ্রেপ্তার এবং অপহৃত শিশু নাফিজকে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।


​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল