banglahour

রাষ্ট্রীয় সফরে দূর্গম সাজেকে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, নিরাপত্তা জোরদার

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ দিন আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬:৫৩ অপরাহ্ন


খাগড়াছড়ি হয়ে রাষ্ট্রীয় সফরে দূর্গম সাজেকে পৌঁছেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে তিনি পর্যটনকেন্দ্র সাজেকে পৌঁছান। সফর ঘিরে এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।


প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটি জেলা জাসাসের সভাপতি মো. কামরুল হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরের প্রথম দিন বুধবার রাত আনুমানিক ৭টায় সাজেকের ত্রিপুরা সম্প্রদায়ের উদ্যোগে সাজেক পার্কিং এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সাজেক পর্যটন এলাকা ও আশপাশে জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা।


সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে পারেন বলে জানা গেছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল