banglahour

ভৈরবে ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৯:৪৬ অপরাহ্ন

ভৈরবে  জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে  ৬০ হাজার টাকা জরিমানা ও  ৭০ কেজি মাছ জব্দ করে ধব্বংস করেছে  ভ্রাম্যমাণ আদালত।  

আজ বুধবার বিকালে সাড়ে ৫টার দিকে ভৈরব পলতাকান্দা এলাকার নৈশ্যকালীন মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ভ্র্যাম্যমান আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হকের নেতৃত্বে নৈশ্যকালীন মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে  ডলফিন মৎস্য আড়তে জেলি মিশ্রিত ২৫ কেজি চিংড়ি জব্দ করা হয়। এসময় জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে আড়ৎ মালিক ফরহাদ মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে অন্তর ফিস এন্টারপ্রাইজ মালিক অন্তর বর্মণকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় জেলি মিশ্রিত ৩৫ কেজি চিংড়ি জব্দ করা হয়। এছাড়া অভিযানে বিসমিল্লাহ মৎস আড়তের ১০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। এসময় আড়ৎ মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এ সময় অভিযানে সাথে  ছিলেন,  উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সারোয়ার হোসেন, ভৈরব নৌপুলিশের উপ-পরিদর্শক মো.রহিদুল ইসলাম প্রমূখ। 


এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক জানান, মৎস্য আড়তে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠান থেকে ৭০ কেজি মানবদেহে ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। এসব জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত জেলি মিশ্রিত চিংড়ি মাছ মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল