banglahour

মিরপুরে ৩.৫ কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেপ্তার

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক।

(২ দিন আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩৩ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুরে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নুরুল ইসলাম হৃদয় (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তি পল্লবী থানা মৎস্যজীবী দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনির নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, শাহ আলী থানার জি ব্লকের ১৮ নম্বর বাসার সামনের পাকা রাস্তা থেকে নুরুল ইসলাম হৃদয়কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

গ্রেপ্তার নুরুল ইসলাম হৃদয় মৃত আবুল বাশারের ছেলে।এছাড়াও জানাযায় তার বিরুদ্ধে এর আগে আরও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় শাহ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল