
(১ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৫:১৫ অপরাহ্ন
খুলনা থেকে ঢাকা গামী টুঙ্গিপাড়া ও ফাল্গুনি পরিবহনে ননএসি বাসে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী ভাড়া নেওয়ায় অভিযানে নেমেছে বিআরটিএর ভ্রাম্যমান আদালত। এ সময় ঢাকাগামী দুই পরিবহনকে সতর্ক করা হয়। বৃহস্পতিবার সকালে নগরীর সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ডে এই অভিযান পরিচালিত হয়। বিআরটিএর খুলনা বিভাগীয় পরিচালক তানভীর আহমেদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া নাসরিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে টুঙ্গিপাড়া ও ফাল্গুনি পরিবহন সরকার নির্ধারিত ভাড়ার থেকে বেশী ৭৫০ টাকা করে ভাড়া নেওয়ায় তাদের সতর্ক করা হয়। এছাড়াও নতুন সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদান করা হয়।
বিআরটিএর বিভাগীয় পরিচালক তানভীর আহমেদ জানান, আমরা আজ নতুন ভাড়ার তালিকা প্রতিটি কাউন্টারে সরবরাহ করলাম। যারা বেশী ভাড়া নিচ্ছিলো তাদেরকে সতর্ক করা হয়েছে। এরপর ভাড়া বেশী নিলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
সিংক-০১ তানভীর আহমেদ, পরিচালক, বিআরটিএ, খুলনা।