
(৩১ মিনিট আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৫:১৭ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নিজের প্রতিষ্ঠিত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি দেশখ্যাত চিকিৎসক দেখতে চান।
দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান কলেজটির শিক্ষার মান আরও উন্নত করার পাশাপাশি হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য সেবাকে আরও সহজলভ্য করার আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতেও মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক উন্নয়নে তিনি কাজ করে যাবেন।
অনুষ্ঠানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
এদিকে বিকেলে জামায়াতে ইসলামীর আমীরের কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও মিলিত হবেন। :::writing