banglahour

ডা. শফিকুর রহমান: আইনশৃঙ্খলা পরিস্থিতি গ্রহণযোগ্য নয়, দায়িত্ব পালনে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫৩ মিনিট আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫২ অপরাহ্ন

স্বাধীন-সার্বভৌম একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না বলেও সমালোচনা করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ায় ইতোমধ্যে দ্রব্যমূল্য ও পরিবহন খাতে এর প্রভাব পড়েছে বলেও মন্তব্য করে বলেন, জ্বালানি বিষয়ে জামায়াতের বিশেষজ্ঞ দলের দেওয়া পরামর্শ নিতে রাজি হয়নি সরকার। বিদ্যুৎ খাত নিয়েও জামায়াতের দেওয়া পরিকল্পনা সরকার গ্রহণ করেনি।

জামায়াত কর্মসূচি দিলেও আগুন বা ভাঙচুরের মতো কর্মকাণ্ড করছে না দাবি করে তিনি বলেন, সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল