
(৫১ মিনিট আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫৭ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধ: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ টি বীজ ও কীটনাশ দোকান এবং একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড গড়েয়া সড়কের ইজাব মার্কেট ও কালিতলা বাজারে অভিযান চালিয়ে ৫ টি বীজ ও কীটনাশক দোকানের মালিকদের ১৫ হাজার টাকা এবং সাস্থ্যসেবা প্রদানে ভুল প্রচার ও ত্রুটির কারণে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ভেজাল বীজ ও কীটনাশক বিক্রয় বন্ধ, ন্যয্যমূল্যে সার বিক্রয় নিশ্চিত এবং লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার বিষয়ে গুরুত্বআরোপ করাসহ মুদিখানা দোকান গুলোকে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।
ঠাকুরগাঁও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা জানান জনস্বার্থে অভিযান কার্যক্রম চলমান থাকবে। অভিযানকালে বীজ প্রত্যায়ন অফিসার তাপস কুমার ও জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন ।