banglahour

প্রতিকূল আবহাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আমির হামজার মাহফিল স্থগিত

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫৯ মিনিট আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯:৫১ অপরাহ্ন

প্রতিকূল আবহাওয়ার কারণে চাঁপাইনবাবগঞ্জ শহরের কলেজ মাঠে আয়োজিত ইসলামী মাহফিল স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মাহফিলে ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্য দেওয়ার কথা ছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের।

আয়োজক সংগঠন ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আসলাম কবীর জানান, প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনা করে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে মাহফিল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় আগামীকালের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মাহফিলের নতুন তারিখ ঘোষণা করা হবে।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল