banglahour

রফিক বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকীতে কলাপাড়ায় স্মরণসভা ও দোয়া

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(১ দিন আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৪:২৬ অপরাহ্ন


কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক রফিক বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, সদস্য আলহাজ্ব হাফিজুর রহমান, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু, চঞ্চল সাহা, ফরিদ উদ্দিন বিপু, রফিকুল ইসলাম মিরাজ, মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, অ্যাডভোকেট কামরুজ্জামান সোহেল, মো. হুমায়ুন ও ফরাজী মোহাম্মদ ইমরান।

সভাটি সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি।

বক্তারা প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাসের কর্মজীবন, সাংবাদিকতায় তাঁর অবদান ও পেশাগত জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল