banglahour

হিজলায় ছাত্রছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(১ দিন আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৪:২৭ অপরাহ্ন


ছাত্রছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলায় গুরুত্ব বাড়াতে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে ফুটবল বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল।


সম্প্রতিক উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব ফুটবল বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল বলেন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করতে ফুটবল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণ প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ব্যাস্ত থাকলে মাদকদ্রব্য থেকে দূরে থাকবে।ভবিষ্যতে আরও ক্রীড়াসামগ্রী সরবরাহের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ফুটবল পেয়ে আনন্দ প্রকাশ করে। 
তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল