
(৪১ মিনিট আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১১ অপরাহ্ন
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বৈঠকে মহাসচিব বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান এবং রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের উদারতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মহাসচিব আন্তোনিও গুতেরেস জলবায়ু পরিবর্তনের কারণে উদ্ভূত চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় এক বার্তায় জানায়, বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যাশা করছে জাতিসংঘ।