banglahour

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসচেতনামূলক সাইকেল র‍্যালি

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ দিন আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৫:৫২ অপরাহ্ন

 

 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 


আজ (শনিবার) সকালে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালার সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির উদ্বোধন করেন সিটি কর্পোরেশন প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন।
এসময় বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবির সরকার, জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ প্রশাসন ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


সচেতনতা র‍্যালিতে প্রায় পাঁচ শতাধিক সাইকেলিস্ট অংশ নেন। এসময় সিটি প্রশাসক বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল