banglahour

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ দিন আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৫:৫৯ অপরাহ্ন


২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ।
জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিতব্য এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. ইউসুফ আলী (অতিরিক্ত সচিব), রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক-সাঈদ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন।


জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হবে। কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।


আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল