banglahour

ভৈরব পৌরসভার রি- এসেসমেন্টের মাধ্যমে আরোপিত পৌরকরের বিষয়ে মত বিনিময় সভা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ দিন আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৬:০১ অপরাহ্ন

ভৈরব পৌরসভার রি- এসেসমেন্টের মাধ্যমে আরোপিত পৌরকরের বিষয়ে  বিভিন্ন দলের  রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


ভৈরব পৌরসভার আয়োজনে  আজ শনিবার বেলা ১১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে  মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার প্রধান নির্বাহী মোঃ ফারুক, প্রধান প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সোহেলুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি জাহিদুল হক জাবেদ প্রমুখ। 
এ সময় বক্তারা বলেন, প্রতি ৫ বছর পর পর রি- এসেসমেন্ট করে কর বাড়ানোর বিধান রয়েছে । কিন্তু করোনার কারনে বিগত ১০ বছর ভৈরব  পৌরসভার কর বাড়ানো হয়নি। কর বাড়ানো না হলে পৌরসভার উন্নয়ন প্রকল্পের অনুদান বন্ধ হয়ে যাবে। ফলে উন্নয়ন মুলক কোন কাজ হবেনা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল