banglahour

বিল দখলমুক্ত এবং জলবদ্ধতা নিরসনের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৬:১৫ অপরাহ্ন


বিল দখলমুক্ত এবং জলবদ্ধতা নিরসনের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়ার চর হরিপুর গ্রামে প্রায় ৩৮ একর আয়তনের খাস জমির গজারিয়া বিল জোরপূর্বক দখল করে রেখেছে প্রভাবশালীরা।
বিলকে দখলমুক্ত এবং জলবদ্ধতা সমস্যা নিরসনের দাবিতে আজ (শনিবার) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সিনিয়র সাংবাদিক নওয়াব আলী, বাবুল হোসেন, আমিনুল ইসলাম, জেসমিন আক্তার পলি, স্থানীয় বিএনপি নেতা ইয়াহিয়া শাহীনসহ  বিভিন্ন পর্যায়ের জনগণ উপস্থিত ছিলেন।


তারা বলেন, বিলের চারপাশে বাধ দিয়ে মাছ চাষ করায় জলাবদ্ধতায় বছরের অর্ধেক সময় তিন গ্রামের প্রায় ৫০ হাজার মানুষকে পানিবন্দি থাকতে হয়। হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা দেয়া সত্বেও প্রভাবশালীদের দখল থেকে রহস্যজনক কারনে বিল দখলমুক্ত না হওয়ায় হতাশার কথা জানান এলাকাবাসী। প্রতিকারের জন্য বারবার প্রশাসনের কাছে তাগাদা দিলেও দুর্ভোগ নিরসন না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল