banglahour

রকফেলার সেন্টারে স্কুল অব লিডারশিপের সামিট অনুষ্ঠিত

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক।

(১৫ ঘন্টা আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৪:৫৫ পূর্বাহ্ন

নিউইয়র্কের রকফেলার সেন্টারের ৪১তম তলায় গত ২৪ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ পরিবেশে স্কুল অব লিডারশিপের এক সামিট অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে এর মূল্যায়ন, তাৎপর্য এবং সার্বিক লক্ষ্য অর্জনের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্কুল অব লিডারশিপের সভাপতি ড. নয়ন বাংগালি।


অনুষ্ঠানে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয় স্কুল অব লিডারশিপের অ্যাডভাইজরি বোর্ডের সদস্য আজিজ আহমেদকে। সম্প্রতি তিনি ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির (UNU) গ্লোবাল পিস অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হওয়ায় এ সম্মাননা দেওয়া হয়।


বক্তারা নেতৃত্ব বিকাশ, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে স্কুল অব লিডারশিপের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি জাতিসংঘের চলমান কার্যক্রম ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল