banglahour

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

বিনোদন | বিনোদন ডেস্ক।

(২২ ঘন্টা আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৫:০১ পূর্বাহ্ন

রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ব্রাউনফিশে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সালমান মুক্তাদির অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে নিউগ্রিন প্রপার্টিজের কার্যালয়ে থাকা স্টুডিওটিতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় স্টুডিওর সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, আসবাবপত্র ভাঙচুর ও কিছু জিনিসপত্র লুট করা হয়েছে। তবে এ ঘটনায় স্টুডিওর কোনো কর্মী আহত হননি বলে জানিয়েছেন সালমান মুক্তাদির।

ঘটনার পর রাত প্রায় ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। সেখানে তিনি বলেন, হামলার ঘটনায় তার ব্যক্তিগতভাবে খুব বেশি ক্ষতি হলেও তা সামলে নেওয়ার ক্ষমতা তার রয়েছে। তবে তিনি উদ্বেগ প্রকাশ করেন, এ ধরনের ঘটনায় অন্যরা হয়তো মানসিকভাবে ভেঙে পড়তে পারেন।

সালমান মুক্তাদির বলেন, ‘লাকিলি, আমার পক্ষে এটা কপআপ করা সম্ভব। আমি সবসময় নিজের দমে কাজ করে আসি। একই জিনিসটা আমি করব। আমাকে এটা ভাঙতে পারবে না। এটা আমার জন্য ইজি, কারণ আমি অনেক বেশি স্ট্রং অ্যান্ড কনফিডেন্ট। কিন্তু টেনশন হচ্ছে, আমার মতো মনোবল নিয়ে কয়জন আগাইতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের যদি কারও এরকম একটা নিউজ চ্যানেল থাকত, কোনো একটা স্টুডিও থাকত বা কোনো কাজের জায়গা থাকত, এটা হলে সর্বস্বহারা হয়ে আসলে মনটা খারাপ করার বিষয়। আমার কাছে ওটাই খারাপ লাগছে যে বাংলাদেশের মানুষ কোথাও সেফ না।’

সালমান মুক্তাদির তার ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশেও বক্তব্য দেন। তিনি এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

পরে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে সালমান মুক্তাদির দাবি করেন, চাঁদা চাওয়ার বিষয়কে কেন্দ্র করে তার স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, '‘আমাদের এখানকার ল্যান্ড ওনারের সঙ্গে হয়তো চাঁদাবাজি নিয়ে কোনো একটা ঘটনা হয়েছিল। চাঁদা চেয়েছে বা কিছু একটা হয়েছিল। না দেওয়াতে কী হয়েছিল, পেছনের ঘটনা আমি জানি না। তাদের রিভেঞ্জ থেকে মাঝখানে আমাদের মতো মানুষজন পড়ে গেছে।’'

ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন ব‌লেন, ‘জায়গা দখল‌কে কেন্দ্র ক‌রে ইসি‌বি চত্ব‌রে এক‌টি অফিসে হামলার ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থে‌কে দুই জন‌কে ছোরাসহ আটক করা হ‌য়ে‌ছে।’

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল