
(৮ ঘন্টা আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৬:৫১ অপরাহ্ন
সঞ্জয় লীলা বনসালির আসন্ন ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'-এর কলাকুশলীদের সঙ্গে একটি রেস্তোরাঁ থেকে বেরোনোর পর মেজাজ হারালেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।
স্ত্রী আলিয়া ভাট, সহ-অভিনেতা ভিকি কৌশল এবং পরিচালকের সঙ্গে ছবি তুলতে পোজ দেওয়ার সময় এক পাপারাজ্জিদের অতিরিক্ত চিৎকারে বিরক্ত হন এ অভিনেতা।
ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় ফটোগ্রাফাররা তাঁদের সবাইকে ঘিরে ধরেন। একজন বারবার রণবীর, আলিয়া এবং ভিকিকে একসঙ্গে পোজ দেওয়ার জন্য চিৎকার করতে থাকেন।
এই অনবরত চিৎকারে বিরক্ত হন রণবীর কাপুর। ভিড় এড়িয়ে যাওয়ার সময় তিনি সেই ফটোগ্রাফারকে উদ্দেশ্য করে বলেন, "তুমি বড্ড বেশি কথা বলছ।"