
(৩ বছর আগে) ৮ মে ২০২৩, সোমবার, ১১:১৬ পূর্বাহ্ন
বিএনপি-জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেন, এরা ক্ষমতায় আসলে বাংলাদেশটাকে ধ্বংস করে দেবে। কাজেই বিএনপি-জামায়াত যেন ক্ষমতায় আসতে না পারে।
রোববার (০৭ মে) লন্ডনের হোটেল ম্যারিয়টে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ আহ্বান জানান।
বঙ্গবন্ধু কন্যা আরো বলেন, আগামীতে আওয়ামী লীগই ভোটে জিতবে। জনগণের কাজ করে, জনগণের পাশে থেকে জনগণের ভোটে ইনশাল্লাহ আবার দেশের সেবা করতে পারব আমরা।