banglahour

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম গ্রেপ্তার

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৭:০৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম গ্রেপ্তার করেছে পুলিশ। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময়  রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আটক করে এদিন বিকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়।


দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ তুহিন মিয়া জানান, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাসিমুল ইসলাম দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। তার পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় আইনগত জটিলতার তথ্য পাওয়া যায়। পরে গোদাগাড়ী থানায় খোঁজ নিয়ে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। 
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গোদাগাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক। তার পাসপোর্ট নম্বর A02034432 এবং ভিসা নম্বর VN3859815। ভিসাটি মেডিকেল ভিসা।


দর্শনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, গোদাগাড়ী থানায় মামলা থাকার কারণে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রয়েছে। নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানার মামলা নম্বর-৭, তারিখ ৬ ডিসেম্বর ২০২৪ এবং জিআর নম্বর-৬০৫, তারিখ ৬ ডিসেম্বর ২০২৪ রয়েছে। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ The Explosive Substances Act, 1908-এর ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার হওয়া নাসিমুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
             

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল