banglahour

প্রথম সিনেমায় মান্নাকে দিয়ে ডাবিং করানো হয়নি

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ দিন আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১:১১ অপরাহ্ন

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত মেগাস্টার মান্না ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে তিনি প্রায় ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন।

১৯৯২ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দাঙ্গা’ সিনেমার মাধ্যমে তিনি মূল লাইমলাইটে আসেন। পরবর্তীতে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘আম্মাজান’ সিনেমাটি তাকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য ও স্থায়ী আসনে বসায়।

১৯৮৫ সালে কাজী হায়াৎ পরিচালিত 'পাগলী' সিনেমার মাধ্যমে মান্নার চলচ্চিত্রে অভিষেক ঘটে। মান্না তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা 'পাগলী'-তে নিজের কণ্ঠে ডাবিং করেন নি এমনটাই জানিয়েছেন 'পাগলী' সিনেমার পরিচালক কাজী হায়াৎ।

সম্প্রতি পরিচালক কাজী হায়াৎ এক সাক্ষাৎকারে বলেন,"প্রথম সিনেমা ‘পাগলী’ তে মান্নাকে দিয়ে ডাবিং করাইনি। কারণ মান্নার কণ্ঠে তখন একটা খুঁত ছিল, যেটি পরের সিনেমা করার আগেই সে কলকাতা গিয়ে অপারেশন করে এসেছিল।"

কাজী হায়াৎ আরও জানান, মান্নার প্রথম সিনেমায় ডাবিং করে দিয়েছিলেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।

উল্লেখ্য, চিত্রনায়ক মান্নার প্রথম অভিনীত সিনেমা ছিল 'তওবা', তবে বড়পর্দায় প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা 'পাগলী'।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল