banglahour

বাবার স্বপ্নকে বুকে আঁকড়ে ধরে বাঁচতে চাই : সালমা

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ দিন আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬:৩৪ অপরাহ্ন

বাংলাদেশের রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন হয়ে তারকাখ্যাতি অর্জন করেন সংগীত শিল্পী মৌসুমী আক্তার সালমা। সালমার আজকের এই অবস্থানে আসার পেছনে তার বাবার অবদান অপরিসীম।

চলতি মাসের ১৭ তারিখ বাবাকে হারিয়েছেন সংগীত শিল্পী সালমা। বাবা হারিয়ে শোকাহত এ গায়িকা। বাবার স্মৃতি ও স্বপ্ন নিয়ে ফেসবুকে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

বাবার স্বপ্নের কথা স্মরণ করে সালমা লিখেছেন, ‘আমার বাবার স্বপ্ন ছিল যে সে আমাকে একজন বড় মাপের সংগীতশিল্পী বানাবে এ দেশের। সেই স্বপ্নটাকেই আমি আঁকড়ে ধরে বেঁচেছি এত বছর। আসলে প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা। যত আবদার সব বাবারাই পূরণ করে মেয়েদের। বাবারা সবকিছু সইতে পারে কিন্তু মেয়ের চোখের জল সইতে পারে না। আজকে যখন আমার বাবা আমার কাছে নেই তখন মনে হচ্ছে যে পৃথিবীতে বাবা-মা বেঁচে থাকাটা কত বড় যে আশীর্বাদ। যার থাকে না শুধু সেই বোঝে। পৃথিবীর সব বাবারা অনেক ভালো থাকুক এই দোয়া করি’।

বাবার প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে সালমা লিখেছেন, ‘আমার বাবার স্বপ্নকে বুকে আঁকড়ে ধরে বাকি জীবন বাঁচতে চাই এবং আমার এ পথ চলা, আমার এই সংগীত জীবন আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার এই সংগীত ক্যারিয়ার দিয়ে যেন আমি অসহায় মানুষদের পাশে থাকতে পারি।’

বাবার স্মৃতি স্মরণ করে সালমা লিখেছেন, ‘এই যে আব্বু দেখো আমার বুকের ভেতরে পাহাড় সমান কষ্ট থাকলেও মুখে হাসি আছে। তুমি তো চাও আমি যেন সবসময় হাসিখুশি থাকি। আমি সবসময় চেষ্টা করব হাসিখুশি থাকার যাতে তোমার আত্মা কষ্ট না পায়। তুমি মৃত্যুর আগেও বারবার বলেছ আমার জয় আমার সালমা কই ? তাহলে তোমার মৃত্যুর আগেও তুমি তোমার সন্তানদের কথাই ভেবেছ। তোমার কথা চিন্তা করে আমি আর কখনো কাঁদবো না। আমার জীবনে যতই ঝড় আসুক আমি সব সময় হাসি খুশি থাকবো। কারণ তুমি যাতে খুশি থাকো।'

বাবার আত্মার শান্তির কামনা করে সালমা লিখেছেন, 'তোমার আত্মার শান্তি হোক। তুমি সব সময় ভালো থাকো পরপারে এই দোয়াই করি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।'

সালমার এই শোকাচ্ছন্ন সময়ে তার ভক্ত-অনুরাগী ও বিনোদন অঙ্গনের সহকর্মীরা সমবেদনা জানিয়েছেন এবং সালমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া ও প্রার্থনা করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল