banglahour

চাঁপাইনবাবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল ৫ বছরের শিশুর

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬:৫৬ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামা বাজার এলাকায় পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে জগন্নাথ কর্মকার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ কর্মকার শ্যামপুর চামা বাজার এলাকার দুলাল কর্মকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাটবোঝাই একটি পাওয়ার টিলার চামা৷  বাজার মন্দিরের সামনে সড়কের বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু জগন্নাথ। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রতুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল