
(১ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৮:৩৭ অপরাহ্ন
বরিশালের হিজলা সরকারি কলেজ শিক্ষার্থীদের, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানে উৎসাহিত করতে সচেতনতামূলক ও উৎসাহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় হিজলা সরকারি কলেজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক অংশগ্রহণ করেন।
উৎসাহিত করন সভায় ক্যাপ্টেন তামিম বলেন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম, দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য, শৃঙ্খলাবোধ এবং সেনাবাহিনীতে যোগদানের সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পাশাপাশি সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা, শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এছাড়াও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশসেবার মহান ব্রত নিয়ে তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়া প্রয়োজন।
সভায় শিক্ষার্থীরা সেনাবাহিনীতে যোগদানের নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণ ও কর্মজীবন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। তখন ক্যাপ্টেন তামিম শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে দেশসেবায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফয়জুল ইসলাম।