banglahour

শিবগঞ্জে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১১:৪৬ অপরাহ্ন

 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা সমায়  মিনিটের দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর-ধোপপুকুরগামী পাকা সড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার তেথুলিয়া পীরগাছা এলাকার মৃত জামিরুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান ওরফে জনি (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জের গোয়াপুর থানার বাজারপাড়া এলাকার মৃত বাবর আলীর ছেলে মো. হুমায়ুন কবির (৪৫)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে কমলা রঙের ১৩০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল