
(১ দিন আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১১:৪৮ অপরাহ্ন
বলিউড অভিনেতা অজয় দেবগণের বহুল প্রতীক্ষিত থ্রিলার ছবি 'দৃশ্যম-৩: দ্য কনক্লুশন' মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে।
আগামী ২ অক্টোবর ২০২৬ দেশজুড়ে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটির অগ্রিম বুকিং শুরু হতেই টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে।
২৭ সেপ্টেম্বর অগ্রিম বুকিং শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চলচ্চিত্রটি বক্স অফিসে অবিশ্বাস্য সাড়া ফেলেছে।
উদ্বোধনী দিনের জন্য ভারতের প্রধান মাল্টিপ্লেক্স চেইনগুলোসহ দেশজুড়ে প্রায় ১.৮০ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।
মুক্তির ৪ দিন বাকি থাকতেই শুধুমাত্র প্রথম দুই দিনের অগ্রিম বুকিং থেকে সিনেমাটি ১১.২৩ কোটি রুপি আয় করে নিয়েছে, যার মধ্যে প্রথম দিনের আয়ই প্রায় ৭.১৬ কোটি রুপি।
অগ্রিম বুকিংয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র (৮৭.০৪ লাখ রুপি), এরপরই রয়েছে দিল্লি (৬৩.৯৫ লাখ রুপি) এবং গুজরাট (৩০.১৪ লাখ রুপি)।
বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, অগ্রিম বুকিংয়ের এই সুনামি বজায় থাকলে 'দৃশ্যম ৩' প্রথম দিনেই ৫০ থেকে ৬০ কোটি রুপি নেট কালেকশন করে অজয় দেবগণের ক্যারিয়ারের সবথেকে বড় ওপেনিংয়ের রেকর্ড গড়তে পারে।
অভিষেক পাঠক পরিচালিত এই থ্রিলারে বিজয় সালগাঁওকরের (অজয় দেবগণ) পুরোনো অতীত ও আইপিএস অফিসার রাজবীর সিং তোমারের (জয়দীপ আহলাওয়াত) বুদ্ধিদীপ্ত লড়াই দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।