
(১ মাস আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২০ অপরাহ্ন
আজ মঙ্গলবার সকালে ভৈরবে কালিকাপ্রসাদ নয়াহাটি গ্রামে নিজ বাড়ির পাশে জাম গাছ থেকে হাত - পা বাধা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহত রোকনুজ্জামান (২৪) সাত্তার মিয়ার পুত্র বলে জানাগেছে। মরদেহের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । নিহতের ভাই রুবেল ও রাসেল মিয়া সহ পরিবারের সদস্যরা জানান, নিহত রোকনুজ্জামান বিগত ৩ বছর আগে সিঙ্গাপুরে যান।
সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি । গত ১ মাস আগে ২ মাসের ছুটি নিয়ে নিজ বাড়িতে আসেন। সোমবার রাতে খাওয়া - দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ১ টার দিকে তাকে মোবাইল ফোনে কল করে ঘর থেকে ডেকে নেন। পরে ভোরে গরুর ঘাস কাটার জন্য রুবেল মিয়া ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে জাম গাছে হাত - পা বাধা অবস্থায় রোকনুজ্জামানের মরদেহ ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ।
ভক্সপপঃ নিহতের ভাই ২ জন।
সিংকঃ এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। তবে মৃত্যুর কারন নির্ণয়ের চেষ্টা করছেন।