banglahour

শিবগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ মাস আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:৫৪ অপরাহ্ন

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আজিম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮সেপ্টেম্বর) রাত্রি ১২ টা সমায়
দিকে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের জলোবাজার এলাকায় মহসিন মেম্বারের মার্কেটে অভিযানটি পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই ইমরান হোছাইনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় বিপ্লব কুমার প্রামাণিকের সেলুনের সামনে থেকে আজিমকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার আজিম শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের সেনাউল হক ওরফে ফুটুর ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল