
(৫ ঘন্টা আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:২৫ অপরাহ্ন
বরিশালের হিজলা উপজেলায় সাত মাসের অন্তঃসত্ত্বা ও বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে হিজলা থানায় একটি মামলা করা হয়েছে ।
মামলার আসামি ফারুক ভূঁইয়া কে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার গঙ্গাপুর লঞ্চ থেকে আটক করেছেন এস আর বি ৮ ও থানা পুলিশের একটি দল।
জানাযায় ঘটনাটি উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চরছয়গাঁও গ্রামের। সম্প্রতি ওই নারী সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করালে তাঁর অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হয়।
অন্তঃসত্ত্বা নারীর বৃদ্ধ মা এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে।অসহায় ও বৃদ্ধি প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন।
অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নানা সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর মা বাদী হয়ে হিজলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন একজন বৃদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হলে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়।এ ঘটনায় হিজলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজকে আসামি আটক হলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।