banglahour

ঢাকায় তারকোভস্কির সিনেমা নিয়ে বিশেষ আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী

বিনোদন | প্রেস বিজ্ঞপ্তি।

(৪ ঘন্টা আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:২৭ অপরাহ্ন

রুশ চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা আন্দ্রেই তারকোভস্কির জীবন, সৃষ্টিকর্ম ও চলচ্চিত্রের উত্তরাধিকার নিয়ে ঢাকায় এক বিশেষ আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা। মঙ্গলবার অনুষ্ঠিত এ আয়োজনের সহযোগী ছিল ঢাকা নিউ সিনেমা।
“A Friend in Dire Times: Exploring the Cinema of Andrei Tarkovsky” শীর্ষক অনুষ্ঠানে চলচ্চিত্রকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে এর গভীরতর ভাষা, তাৎপর্য ও মানবিক প্রভাব নিয়ে ভাবনার আহ্বান জানানো হয়।
আলোচনায় তারকোভস্কির চলচ্চিত্রে সময়, স্মৃতি, শব্দ, নীরবতা, স্থান ও চিত্রের অর্থবহ ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল চিত্র এবং স্বল্পদৈর্ঘ্য ভিডিওনির্ভর বর্তমান ভিজ্যুয়াল সংস্কৃতির প্রেক্ষাপটে তাঁর চলচ্চিত্র-ভাবনার প্রাসঙ্গিকতাও আলোচিত হয়।


অনুষ্ঠানের আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীরা তারকোভস্কির স্বতন্ত্র নির্মাণশৈলী এবং বিশ্ব চলচ্চিত্রে তাঁর দীর্ঘস্থায়ী অবদান সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ পান। একই সঙ্গে ক্রমবর্ধমান ডিজিটাল ও ভার্চুয়াল বাস্তবতায় চলচ্চিত্রের ভূমিকা ও ভবিষ্যৎ নিয়েও মতবিনিময় হয়।
বক্তারা বলেন, চলচ্চিত্র শুধু বিনোদন বা শিল্পের মাধ্যম নয়; এটি মানুষের অভিজ্ঞতা, স্মৃতি, অনুভব ও চিন্তার গভীরে পৌঁছানোর এক শক্তিশালী মাধ্যম।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল