banglahour

আপারা তোমরা বিয়ে করে যাইয়ো, নাইলে এয়ারপোর্টে আটকায় দিবে : শবনম ফারিয়া

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ দিন আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩:৪৯ অপরাহ্ন

শবনম ফারিয়া একজন জনপ্রিয় বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি প্রধানত টেলিভিশন নাটক, বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় সরব থাকেন শবনম ফারিয়া। সম্প্রতি (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। ফারিয়া লিখেছেন, "মেয়েরা মহাকাশে যাবে, এভারেস্ট জয় করবে, বৈজ্ঞানিক হয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, স্কলারশিপ পেয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে পড়বে, গবেষণা করবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবে, অলিম্পিকে খেলতে যাবে , বিশ্বকাপ খেলবে।"

শবনম ফারিয়া মেয়েদের বিয়ে করার উপর গুরুত্ব দিয়ে বলেন, "কিন্তু আপারা এসব করার আগে তোমরা বিয়ে করে যাইয়ো, নাইলে কিন্তু এয়ারপোর্টে আটকায় দিবে ! 
তখন আর এসব কিছুই করতে পারবা না।"

উল্লেখ্য, শবনম ফারিয়া ২০১৮ সালে জয়া আহসানের সাথে  'দেবী' চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন এবং এর জন্য শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার এবং বাচসাস পুরস্কার লাভ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল