banglahour

নিয়োগের দাবিতে ময়মনসিংহে নিয়োগ বঞ্চিত ২২ শিক্ষকের আমরণ অনশন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৪:০২ অপরাহ্ন


ময়মনসিংহ জেলার নিয়োগ বঞ্চিত ২৪ জন শিক্ষকের মধ্যে দ্বিতীয় ধাপে মাত্র ২ জনকে নিয়োগপত্র প্রদান এবং অবশিষ্ট ২২ জনকে পুনরায় বঞ্চিত করার প্রতিবাদে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী শিক্ষকরা। 


নিয়োগপত্রের দাবিতে আজ (বুধবার) সকাল ১১টা থেকে নগরীর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভিতরে অনশন করেছেন তারা। 


শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিনের আইনি লড়াই ও আন্দোলন সত্ত্বেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। সম্প্রতি দ্বিতীয় ধাপে মাত্র দুইজনের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হলেও বাকি ২২ জনকে পুনরায় বঞ্চিত করা হয়, যা চরম বৈষম্যমূলক ও অন্যায়। দ্রুত সময়ের মধ্যে বঞ্চিত ২২ জনের নিয়োগপত্র নিশ্চিত না করা পর্যন্ত তারা এ আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান অনশনরত শিক্ষকদের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল