banglahour

খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নগরীতে মা ও শিশু পুষ্টি খাদ্য বিতরণ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১৩ ঘন্টা আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮:১৩ অপরাহ্ন


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বুধবার বিকেলে নগরীর ৫নং ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মা ও শিশু পুষ্টি খাদ্য বিতরণ করেন।প্রশাসক শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপশি, শিশুদের হাত ধোয়া, নিজে এবং নিজের চারপাশ পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ করে মায়েদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমানে ডেঙ্গু সংক্রমণ বিস্তার লাভ করছে।

শিশুদের মশাবাহিত রোগের সংক্রমণ থেকে রক্ষা করতে তিনি নিজ নিজ বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য মায়েদের প্রতি আহবান জানান।দাতা সংস্থা ইউএনডিপি’র অর্থায়নে এবং এবং খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ (এলএসইউপিসিবি)’ প্রকল্পের আওতায় এ পুষ্টি খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রশাসক নগরীর দৌলতপুর থানার ১ থেকে ৬নং ওয়ার্ডের ৩’শ টি পরিবারের প্রত্যেককে পুষ্টিকর খাদ্য হিসেবে ৩০টি ডিমসহ ডাল ও ভোজ্যতেল বিতরণ করেন।পরে প্রশাসক খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৩ ও ১৫ নং ওয়ার্ডের ১’শ ৪৫ টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন।  পৃথক পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি’র ৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন এবং ১৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো: ইমরুল হাসান টিটো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক এম মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, আব্দুল জলিল হাওলাদার, এ্যাড. ফজলে হালিমা লিটন, হাবিবুর রহমান বিশ^াস ও কাজী একরাম মিন্টু। অন্যান্যের মধ্যে কমিউনিটি ভলেন্টিয়ার রাজিয়া সুলতানা, কেয়া সুলতানা, রেশমা খাতুন, ফারহানা আক্তার, আফরোজা খাতুন, শুকরিয়া সুলতানা, স্বপ্না আক্তারসহ সিডিসি নেত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের সিনিয়র কমিউনিটি ভলেন্টিয়ার শিউলি মোর্শেদা। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল