banglahour

গোমস্তাপুরে ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৬ ঘন্টা আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২:৫৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এনামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে রহনপুর পৌরসভার ধুলাউড়ি গ্রামের একটি আমবাগানের সামনে কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল হক ধুলাউড়ি এলাকার মৃত আইনাল হকের ছেলে।

পুলিশ জানায়, গোমস্তাপুর থানার এসআই সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় এনামুল হককে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল