banglahour

সত্য প্রকাশের অঙ্গীকারে মেহেন্দিগঞ্জে সাংবাদিক ইউনিয়নের বর্ষপূর্তি

সারাদেশ | রুবেল তালুকদার

(১ মাস আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫৭ পূর্বাহ্ন

বরিশালের মেহেন্দিগঞ্জে পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাতারহাট বন্দরের মধ্যবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সংগঠনের সভাপতি মাহমুদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাইম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের সত্য, নির্ভরযোগ্য ও মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি মেহেন্দিগঞ্জের মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

‘সত্য প্রকাশে আমরা ঐক্যবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল