banglahour

বদলগাছীতে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

সারাদেশ | পারভেজ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি।

(১ মাস আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১:২১ অপরাহ্ন


নওগাঁর বদলগাছীতে  চাকরাইল রিজওয়ান ক্লাব মাঠে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রীপা রাণী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইসরাত জাহান ছনি।


৩য় ডোজ টিকা প্রয়োগের সময় বাদ পড়া ছাগল ও ভেড়ার (৩- ১২) মাস বয়সী ছাগল ও ভেড়ার ৪র্থ ডোজ টিকা প্রদান করা হয়। স্থানীয় গবাদি পশু পালনকারী কৃষক ও খামারীরা জানায়, এই টিকা পেয়ে আমাদের খুব উপকার হলো। কারণ প্রতিবছর এ রোগে ছাগল ও ভেড়া আক্রান্ত হয়। আর ছোট ছাগল বা ভেড়া  আক্রান্ত হলে বাঁচানো অসম্ভব হয়। এসময় বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান ছবি বলেন রোগটি দেখা দিলে গ্রাম্য হাতুড়ে চিকিৎসকের পরামর্শ না নিয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর অথবা ভেটেরিনারি সার্জনের সাথে যোগযোগ করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান । এবং মাদক থেকে নিজের সন্তানকে দূরে রাখতে এবং সন্তানের প্রতি খেয়াল রাখার পরামর্শ দেন। 


এসময় বক্তব্যে  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রীপা রাণী এ রোগের লক্ষণ, নিয়ন্ত্রণের নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, ইতিমধ্য বিভিন্ন এলাকায় গবাদি পশুর পিপিআর রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা গ্রামে গ্রামে গিয়ে বিনামূল্যে টিকাদান ক্যাম্পের মাধ্যমে সুস্থ গবাদিপশু ভেড়া ও ছাগলকে ভ্যাকসিন প্রদান করছি। যেন পরবর্তীতে এই ভাইরাস জনিত রোগ আর না ছড়ায়। পাশাপাশি টিকা বীজ ক্যাম্পেইন, উঠান বৈঠক, লিফলেট বিতরণসহ খামারি ও কৃষকদের হতাশা না হওয়ার জন্য পরামর্শ দেন। তিনি আরো বলেন ছাগল হলো গরীবের গাভী, সংসারের দারিদ্র্যতা ও প্রয়োজনীয় অভাব পূরনে  ছাগল অপূরনীয় ভুমিকা রাখে কারন যেকোন বিপদ আপদে ছাগল বিক্রি করে পরিবারের অভাব ও সমস্যা দূর করা যায় এবং আর্থিকভাবে লাভবান হওয়া যায়,তিনি  উন্নত জাতের  ব্লাক বেঙ্গল ছাগল পালনের জন্যও  সকলকে পরামর্শ দেন, উন্নত জাতের ছাগল থেকে দ্রুত প্রজনন বৃদ্ধি হয় বলে জানান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: আনোয়ার হোসেন,
জনাব মো: রবিউল ইসলাম,সভাপতি বদলগাছী সদর ইউনিয়ন বি,এন,পি, জনাব মো: মনিরুল ইসলাম মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদলগাছী উপজেলা শাখা এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ সহ গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সকলেই আজকের এই কর্মসূচির মাধ্যমে  ছাগল ও ভেড়া  থেকে প্রাপ্ত মাংস,দুধ,বাচ্চা ও প্রোটিন সম্পর্কে এবং সচেতনতা মূলক দিক তুলে ধরেন। স্থানীয় জনসাধারন ও খামারীরা  বিনামূল্যে এই টিকা  পেয়ে আনন্দিত ও ভবিষ্যৎতে এরকম টিকা কার্যকম চালু রাখার জন্য প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল