banglahour

ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন ডাঃ মাহফুজা খাতুন

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ মাস আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৫:১২ অপরাহ্ন


খুলনা সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে তিনি ডেঙ্গু পরীক্ষা করালে সেখানে পজিটিভ রিপোর্ট আসে।  বর্তামানে ডাঃ মাহফুজা সিভিল সার্জন কার্যলয়ের স্কুল হেলথ ভবনের অতিথি রুমে চিকিৎসাধীন আছেন । 


খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাযায় , ২৮ সেপ্টেম্বর ঢাকায় ট্রেনিং শেষ করে বের হলে সিভিল সার্জন ডাঃ মোছাঃ  মাহফুজা খাতুন প্রচন্ড জ¦রে আক্রান্ত হন। তিনি ২৯ সেপ্টেম্বর  খুলনায় এসে প্রাথমিক চিকিৎসা নেন।  পরবর্তীতে গুরুত্বর অসুস্থ হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তিনি। সেই পরামর্শ অনুযায়ী ৩০ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু পরীক্ষা করলে সেখানে পজিটিভ রিপোর্ট আসে।  


ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন ২০২৫ সালের ৬ মার্চ খুলনা সিভিল সার্জন পদে যোগদান করেন। এই দেড় বছরে সিভিল সার্জন হিসাবে তিনি সুনামের সাথে তার দায়িত্ব পালন করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল