banglahour

বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটিতে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ মাস আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৫:৪৮ অপরাহ্ন


বৃক্ষ রোপণ ও শিশুদের শিক্ষা উপকরণ এবং গুণীজন সংবর্ধনার মধ্যদিয়ে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’য়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চ্যানেল আই রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহম্মেদের সভাপতিত্বে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব, পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন পিযূষ তালুকদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও পোট্রেটের প্রতিষ্ঠাতা রুপম চক্রবর্তী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিল, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, দৈনিক রাঙ্গামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি, বাংলাদেশে শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক ফিফা চাকমা, জেলা পরিষদের সাবেক সদস্য মো: হাবীব আজম, রাঙ্গামাটি এফপিএবির সভাপতি শাহেদা আকতার প্রমুখ।


অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব চ্যানেল আই পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই চ্যানেল আই সত্য ও সুন্দরকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং গণমানুষের কথা তুলে ধরতে চ্যানেল আই-এর ভূমিকা প্রশংসনীয়। পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতেও গণমাধ্যমটি ধারাবাহিকভাবে কাজ করছে।
সভায় অন্যান্য বক্তারা চ্যানেল আই-এর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গঠনমূলক অবদান এবং কৃষি ও সংস্কৃতিভিত্তিক নানা উদ্ভাবনী অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনেও চ্যানেল আই একই ধারাবাহিকতা রক্ষা করে দেশ ও জাতির সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।


অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত থেকে চ্যানেল আই-এর সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৮ জনকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়।
আলোচনা পর্ব শেষে অতিথিরা সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে রাঙ্গামাটি শিশু নিকেতনে চ্যানেল আইয়ের পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হয়।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল