banglahour

বিশ্ব প্রবীণ দিবস পালিত

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৫:৪৯ অপরাহ্ন


প্রবীণরা আমাদের কাছে বোঝা নন; বরং তাঁদের বুদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞা নতুনরা গ্রহণ করতে পারে।


বাগেরহাট প্রতিনিধি
'দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা' প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।


১ (অক্টোবর) বৃহস্পতিবার সকালে উপজেলার শেলাবুনিয়া থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মোংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শেলাবুনিয়ায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে স্থানীয় সেন্ট পলস মিশনারি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট পলস ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ধর্মযাজক ফিলিপ মণ্ডল, সহ-পালক পুরোহিত ধর্মযাজক রিপন সরদার এবং কারিতাস এসডিডিবি (ঝউউই) প্রকল্পের জেপিও রবিন গোলদার।


কারিতাস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় ৮টি ক্লাবের প্রবীণ সদস্যগণ উপস্থিত থেকে অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার বলেন, "আগামী প্রজন্মের মাঝে সচেতনতা তৈরি করতে হবে যে প্রবীণরা আমাদের কাছে বোঝা নন; বরং তাঁদের বুদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞা নতুনরা গ্রহণ করতে পারবে। প্রবীণদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীনরা আগামী দিনে অনেক বাধা এড়িয়ে সামনে এগিয়ে যেতে পারবে।"


সভা শেষে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রবীণ সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল