banglahour

রাঙ্গামাটিতে শারদীয় দুর্গোৎসবে নিচ্ছিন্দ্র নিরাপত্তার আশ্বাস, ৪৬ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৫:৫২ অপরাহ্ন


আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সার্বজনীন উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটিতে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ সভায় রাঙ্গামাটি জেলার ৪৬টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


রাঙ্গামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। জেলার ৪৬টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ নজরদারি থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও জরুরি সেবা নিশ্চিতে সার্বক্ষণিক পুলিশ কন্ট্রোল রুম সক্রিয় থাকবে।"
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক সেকান্দরের উপস্থিতিতে সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও পূজা ফ্রন্ট আহ্বায়ক নন্দিতা দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দয়াল দাশ এবং দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথসহ স্থানীয় পূজামণ্ডপ নেতৃবৃন্দ।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল