
(২ ঘন্টা আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৭ অপরাহ্ন
১। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১ অক্টোবর ২০২৬ তারিখ রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ অপারেশন দল কর্তৃক সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অপারেশন দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় *৩০০ বোতল ভারতীয় মদ* এবং *০১ টি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও ০৮ রাউন্ড গুলি* উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও, বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক, মশলা বাংলাদেশী হতে পাচারকালে শিং মাছ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের *আনুমানিক সিজার মূল্য ০১ কোটি ৭০ লাখ টাকা।*
২। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় মদ, সিঙ্গেল ব্যারেল শটগান ও রাউন্ড গুলি এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বোতভাবে অব্যাহত থাকবে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহ সরকারী বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।