banglahour

নগর বাউল জেমসের জন্মদিন আজ

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(১ দিন আগে) ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৪:০৫ অপরাহ্ন

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী ও 'নগরবাউল' ব্যান্ডের প্রধান জেমস-এর জন্মদিন আজ। জেমস ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন। তবে তিনি বেড়ে ওঠেন চট্টগ্রামে। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। ভক্তদের কাছে তিনি 'গুরু' নামে পরিচিত।

জেমসের বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, যিনি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জেমস সংগীত পছন্দ করলেও তার পরিবার তা পছন্দ করত না। গানের জন্য বাবার সাথে অভিমান করে কিশোর বয়সে জেমস ঘর ছাড়েন। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন। সেখানে থেকেই তার সংগীতের ক্যারিয়ার শুরু হয়। এহসান এলাহী ফানটি ও কিছু বন্ধুদের নিয়ে ১৯৭৭ সালে জেমস প্রতিষ্ঠা করেন "ফিলিংস" নামক একটি ব্যান্ড এবং ব্যান্ডের প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

১৯৮৭ সালে ফিলিংস ব্যান্ডের প্রথম অ্যালবাম “স্টেশন রোড” প্রকাশিত হয়। এর পরের বছর ১৯৮৮ সালে জেমসের প্রথম একক অ্যালবাম "অনন্যা" মুক্তি পায়। পরবর্তীতে জেমস ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম করন করেন “নগর বাউল”। জেমস নগরবাউল ব্যান্ডের মূল ভোকাল ও গিটারিষ্ট হলেও তিনি মূলত তার সলো ক্যারিয়ারকেই বেশি গুরত্ব দিয়েছেন।

২০০৪ সালে জেমস বাঙালি সংগীত পরিচালক প্রিতমের সাথে মিলিত হন। ২০০৫ সালে বলিউডের গ্যাংস্টার নামক চলচ্চিত্রে প্লেব্যাক করেন তিনি। চলচ্চিত্রে তার গাওয়া “ভিগি ভিগি” গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় ধরে তা বলিউড টপচার্টের শীর্ষে অবস্থান করে। ২০০৬ সালে জেমস ও লামহে নামক চলচ্চিত্রে “চল চলে” গানে কন্ঠ দেন।

বাংলাদেশের প্রখ্যাত রক শিল্পী ও নগর বাউল ব্যান্ডের ভোকাল ফারুক মাহফুজ আনাম (জেমস)-এর কিছু অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত গানের তালিকা নিচে দেওয়া হলো:

• মীরাবাঈ • তারায় তারায় রটিয়ে দেব • পাগলা হাওয়া • গুরু ঘর বানাইলা কী দিয়া • কুসুম কুসুম প্রেম • দুষ্টু ছেলের দল • লেইস ফিতা লেইস • দুঃখিনী দুঃখ করোনা • মা • বাবা ইত্যাদি।

চলচ্চিত্রে জনপ্রিয় গান-
• মা (কষ্ট,২০০০),
• আসবার কালে আসলাম একা (মনের সাথে যুদ্ধ,২০০৭),
• দেশা আসছে (দেশা: দ্য লিডার,২০১৪),
• এতো কষ্ট কষ্ট লাগে (ওয়ার্নিং,২০১৫),
• বিধাতা (সুইটহার্ট,২০১৬),
• তোর প্রেমেতে অন্ধ হলাম (সত্তা,২০১৭)।

বলিউডের জনপ্রিয় গান-
• ভিগি ভিগি (গ্যাংস্টার),
• চল চলো (লাইফ ইন এ... মেট্রো)।

জেমস গান গাওয়ার স্বীকৃতিস্বরুপ অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন।
• ২০১৪ সালে জেমস দেশা: দ্য লিডার  চলচ্চিত্রের "দেশা আসছে" গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী হন।
• ২০১৭ জেমস সত্তা সিনেমার "তোর প্রেমেতে অন্ধ হলাম" গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেক অর্জন করেন।
• ২০১৫ সালে "দেশা আসছে" (দেশা: দ্য লিডার) গানের জন্য জেমস মেরিল-প্রথম আলো সেরা গায়ক পুরস্কার লাভ করেন।
• ২০১৬ সালে জেমস "এতো কষ্ট কষ্ট লাগে" (ওয়ার্নিং)  গানের জন্য মেরিল-প্রথম আলো পুরষ্কার লাভ করেন।
• ২০১৮ সালে জেমস "তোর প্রেমেতে অন্ধ হলাম" (চলচ্চিত্র-সত্তা) গানের জন্য মেরিল-প্রথম আলো পুরষ্কার বিজয়ী হন।
• ২০২৬ সালে জেমস মেরিল-প্রথম আলো বিশেষ সম্মাননা লাভ করেন।

১৯৯১ সালে জেমস ভালোবেসে বিয়ে করেন। তার প্রথম স্ত্রীর নাম রথী। ২০০২ সালে তারা আলাদা হয়ে যান এবং জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে। যার সাথে ১৯৯৯ সালে একটি কনসার্টে তার প্রথম পরিচয় হয়। জেমসের দুটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে।

কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী জেমসের জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও ভালোবাসা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল