banglahour

আজ মুক্তি পাচ্ছে 'আবার হঠাৎ বৃষ্টি'

বিনোদন | বিনোদন ডেস্ক।

(২ দিন আগে) ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৪:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৮ অপরাহ্ন

আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পূর্নদৈর্ঘ বাংলা ছায়াছবি 'আবার হঠাৎ বৃষ্টি'। ২৮ বছর পর আবারও নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’।

একে অপরকে না দেখে শুধু চিঠির অনুভূতির ওপর ভর করে গভীর প্রেমে পড়ে অজিত ও দীপা। এমন এক অদেখা প্রেমের গল্প নিয়ে ১৯৯৮ সালে বাসুদেব চ্যাটার্জি নির্মাণ করেছিলেন ‘হঠাৎ বৃষ্টি’। ২৮ বছর পর নতুন করে তৈরি হয়েছে 'আবার হঠাৎ বৃষ্টি'।

বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর মতো নতুন অভিনয়শিল্পীদের। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী জিতে নেন দর্শকের হৃদয়।

দীপা এক শিক্ষিত বেকার নারী। চাকরির খোঁজে ঢাকায় এসে ব্যর্থ হয়ে বাড়ি ফেরার পথে তার ব্যাগ হারিয়ে যায়। সেই ব্যাগ পায় অঞ্জন নামের এক যুবক। এরপর চিঠির আদান-প্রদানের মাধ্যমে শুরু হয় তাদের না দেখা প্রেমের গল্প।

কামরুজ্জামানের পরিচালনায়  'আবার হঠাৎ বৃষ্টি'র অঞ্জন চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান আর দীপা চরিত্রে অভিনয় করেছেন রাদিফা।

পুরোনো ছবির জনপ্রিয় ৩টি গানের রিমেকের পাশাপাশি 
এর সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি নতুন গান।

'আবার হঠাৎ বৃষ্টির' অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, মৌ খান, ঝুনা চৌধুরী প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল