banglahour

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(২ দিন আগে) ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১১:৪৭ অপরাহ্ন

বাংলাদেশের ডিজিটাল সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তৌফিক ইমরোজ খালিদী ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন। সেখানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

তার মরদেহ দেশে নিয়ে আসার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয় নি। জানাজা ও দাফনের স্থান ও সময় পরিবারিকভাবে চূড়ান্ত হলে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে।

বিডিনিউজের সম্পাদক হিসেবে খালিদি ২০০৬ সাল থেকে দায়িত্বপালন করে আসছিলেন।

তৌফিক ইমরোজ খালিদী ২০০৫ সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর বিবিসি বাংলায় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে খালিদী ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং দ্য ফিনেন্সিয়াল এক্সপ্রেসে সাংবাদিকতা করেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করেছিলেন তৌফিক ইমরোজ খালিদী।

সাংবাদিক খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি তার সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতির কথা স্মরণ করে বলেন, "তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক।"

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যতে তার দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক সমাজ এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর সমবেদনা প্রকাশ করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল