banglahour

সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন জামালপুরে সম্পন্ন

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(১ মাস আগে) ৩ অক্টোবর ২০২৬, শনিবার, ২:৫১ অপরাহ্ন

শুক্রবার ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। 
শনিবার সকালে জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার মধ্য রাতে নিহতদের মরদেহ জামালপুরে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়দের মাঝে শোকাবহ পরিবেশ তৈরি হয়।

আজ শনিবার সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন লেবু (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। এছাড়াও অটোরিকশার চালক সদর উপজেলার বীর গোবিন্দপুর গ্রামের মো. সুজন আলী (৪৪), বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯) মারা যান।

একসঙ্গে একই পরিবারের চার সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা। ভাটিপাড়া গ্রামে পাশাপাশি চারটি খাটিয়া ও চারটি কবর ঘিরে কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন শোক প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা কীভাবে রোধ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার পাশাপাশি তাদের সহযোগিতায় এগিয়ে আসার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ময়মনসিংহে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের ৪ জন ও চালকসহ ৭ জনের মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে গতকাল গভীর রাতে মৃতদেহ গুলো জামালপুরে আনা হয়। এই দুর্ঘটনার পর জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের সকল বাস চলাচল বন্ধ রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল