banglahour

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৩ অক্টোবর ২০২৬, শনিবার, ৪:১৯ অপরাহ্ন


ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা স্টেডিয়ামে ধোবাউড়া উপজেলা ও নান্দাইল উপজেলার মধ্যকার এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম.রশিদুজ্জামান মিল্লাত।


ফাইনাল খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জাকির হোসেন বাবলু এমপি, ডা. মো. মাহবুবুর রহমান এমপি, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি, লুৎফুল্লাহেল মাজেদ এমপি, সালমান ওমর এমপি, সিটি কর্পোরেশন প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ অন্যরা।
বিপুল দর্শকদের উপস্থিতিতে ৪-৩ গোলের ব্যবধানে নান্দাইল উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধোবাউড়া উপজেলা।
পরে বিজয়ী ও রানারআপ দলের হাতে চ্যাম্পিয়রন ও রানারআপ ট্রফি তুলে দেন অতিথিরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল