banglahour

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গু ইউনিট পরিদর্শনে এমপি বুলবুল

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৯ ঘন্টা আগে) ৩ অক্টোবর ২০২৬, শনিবার, ৮:২২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

শনিবার দুপুরে ডেঙ্গু ইউনিট পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসাসেবার বিষয়ে কথা বলেন।

এ সময় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়ে আসা, রোগী ও স্বজনদের হয়রানি রোধে দালালদের দৌরাত্ম্য কমানো এবং হাসপাতালের নিরাপত্তা জোরদারে সশস্ত্র আনসার সদস্য নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এমপি বুলবুল।

হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও রোগীবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি নির্দেশনা দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল