banglahour

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনার যুক্তরাষ্ট্রে গমন

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ মাস আগে) ৫ অক্টোবর ২০২৬, সোমবার, ৫:৫৮ অপরাহ্ন

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা পারিবারিক সফরে আমেরিকা যুক্তরাষ্ট্র সফরে গেছেন। সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী তথা খুলনাবাসীকে অবহিত করতে না পারায় দুঃখপ্রকাশ করেছেন তিনি। খুলনাকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করা এই গুণী ব্যক্তিত্ব তাঁর সফরের সফলতা ও সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, কেডিএ’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং খুলনাবাসীসহ দেশবাসীর নিকট দোয়া ও শুভকামনা প্রার্থনা করেছেন তিনি।


সফরকালে তিনি রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সুধীজন ও পেশাজীবীদের সাথে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করবেন। তাঁর ভ্রমণ যেন নিরাপদ, নির্বিঘ্ন ও সফল হয়—সে জন্য পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকেও সকলের নিকট বিনীতভাবে দোয়ার আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশে এসে তিনি আবারও খুলনা উন্নয়নের কাজে মনোযোগ দিবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল